মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মসিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৫ বার পঠিত

মঙ্গলবার ২০ সে‌প্টেম্বর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাব উদ্দিন মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগরের পুজা উদযাপন সংক্রান্ত নেতৃবৃন্দ এবং পুজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সভাপতি মসিক মেয়র ইকরামুল হক টিটু আসন্ন দুর্গা পুজা সুষ্ঠভাবে উদযাপনের লক্ষে নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি বলেন,মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সুখী সম্বৃদ্ধ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ চেতনার বাস্তয়ন ঘটেছে। প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে।

মতবিনিময় সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ আলী ডন, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার সহ কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ বিকাশ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ রাখাল চন্দ্র সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. প্রশান্ত দাস চন্দন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com