মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় দুই গ্রু‌ফের সংর্ঘষ থামা‌তে গি‌য়ে আহত পু‌লিশ প‌রিদর্শক হা‌মিদ – হাসপাতা‌লে উপ‌স্থিত যুবলীগ নেতা স‌হিদ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ বার পঠিত

কু‌মিল্লা সদ‌রের বাজগড্ডা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কাওসার হামিদ নামে এক পুলিশ পরিদর্শক। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউ‌পির বাজগড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ পরিদর্শক কাওসার হামিদ কুমিল্লা কোতোয়ালি থানার চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিসেবে কর্মরত রয়েছেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান নাগ‌রিক খবর‌কে জানান, রাত ১১টার দিকে বাজগড্ডা বাজার সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কায়সার হামিদ। একপর্যায়ে তার ওপর হামলা করা হয়। এতে তিনি মাথায় গুরুতর জখম পেয়েছেন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় আহত পু‌লিশ পরিদর্শক কায়সার হা‌মিদ‌কে দেখ‌তে হাসপাতা‌লে গে‌লেন মহানগর যুবলীগ নেতা ও ভি‌ক্টো‌রিয়া ক‌লে‌জের সা‌বেক জিএস আবদুল্লাহ আল মাহমুদ স‌হিদ। তি‌নি তার শারী‌রিক অবস্থার খোঁজ খবর নি‌য়ে চি‌কিৎস‌কে ভাল চি‌কিৎসা দেওয়ার অনু‌রোধ জানান।

ঘটনার পর থেকে মুল ঘাতক‌কে আটক করতে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com