মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪০ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বগুড়া জেলা পুলিশের আয়োজনে আজ ১৮ সেপ্টেম্বর রোজ রবিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলার জনস্বাস্থ্য কর্মকর্তা জনাব শিপন আলী, থানার উপ-পরিদর্শক নাজমুল হক মৃধা, ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম, কুন্দগ্রাম বড় মসজিদের ইমাম ইদ্রিস আলী, হিন্দু সম্প্রাদায়ের প্রতিনিধি শ্যামল চন্দ্র পাল, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব, ছাত্রলীগ নেতা রাসেলসহ কুন্দগ্রাম ইউপির সকল সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম রেজা বলেন, সকল ধর্মের লোকেরা সামাজিক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে এক জায়গায় বসবাস করবে। সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সর্বদা আপনাদের পাশে ছিলো, আছে ভবিষ্যতে ও থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com