বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে অগ্নিদগ্ধে মারা যাওয়া গৃহবধূর স্বামী গ্রেফতার

আবু বকর সিদ্দিক বক্কর আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘির বশিপুর গ্রামের এক‌টি বা‌ড়ি‌তে ভয়াবহ অগ্নিকান্ডে শামিমা বেগম নামের এক গৃহবধূ ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় নিহতের স্বামী ফল ব্যবসায়ী আজাদুল ইসলামকে গ্রেফতার করেছে আদমদিঘী থানা পুলিশ।

জানা গেছে, ১৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকেলে নওগাঁ সদর থানার পলি মঙ্গলপুর গ্রামে তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আজাদুল ইসলাম (৫২) বশিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

এদিকে অগ্নিদগ্ধে নিহত শামিমা বেগমের ভাই উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম বাপিহার পাড়ার আজিজার রহমান বাদি হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গত ২৭ জুলাই রাতে আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামের ফল ব্যবসায়ী আজাদুল ইসলাম ও তার স্ত্রী শামিমা বেগম খাবার পর রাতে স্বামী স্ত্রী এক ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ওই বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে গৃহবধু শামিমা বেগম পুড়ে মারা যায়। একই ঘরে শায়িত তার স্বামী আজাদুল ইসলাম ওই রাত থেকেই রহস্য জনক ভাবে নিখোঁজ হয়।

পুলিশ নিখোঁজ আজাদুল ইসলামকে খুঁজে বের করতে নানা ভাবে তৎপরতা চালায়। অবশেষে আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে তার মেয়ের বাড়ি নওগাঁ সদর থানার পলি মঙ্গলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় আজাদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল উক্ত আসামিকে বগুড়া জেলা আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com