সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডিএমপির এডিসি-এসি পদমর্যাদার ১৫ জনকে বদলি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।

তাদের মধ্যে হাসানুজ্জামান মোল্যাকে ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের এডিসি, মাসুক মিয়াকে অতিরিক্ত উপ-কমিশনার (ট্রেনিং), মো. মাসুদুর রহমান মনিরকে গুলশান বিভাগের গুলশান জোনের এডিসি।

মো. সাইফুর রহমান আজাদকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) এডিসি, নাজমুল হাসান ফিরোজকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) এডিসি, সৈয়দ মামুন মোস্তফাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার ২, মাহমুদুল হাসানকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) এডিসি, নাসিদ ফরহাদকে গুলশান বিভাগের পেট্রোল (ক্যান্টনমেন্ট)।

পীযূষ কুমার দে’কে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) এসি, বার্নাড এরিক বিশ্বাসকে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের এসি, মুহাম্মদ সালমান ফার্সীকে ডিএমপির ক্রাইম বিভাগের (লিগ্যাল এ্যাফেয়ার্স) এসি।

আসমা আক্তার সোনিয়াকে ডিএমপির ক্রাইম বিভাগের এসি, শান্তা ইয়াছমিনকে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের এসি (নিউমার্কেট জোন), আরিফুর রহমান রনিকে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড এ্যানালাইসিস বিভাগের এসি এবং মো. ওসমান গনিকে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগের এসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com