মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ডি‌বি পু‌লি‌শের অ‌ভিযা‌নে প্রাই‌ভেটকা‌রে লুকা‌নো গাঁজাসহ গ্রেফতার ২

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার পঠিত

কু‌মিল্লা জেলা ডি‌বি পু‌লি‌শের এক‌টি টিম বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে মহানগরীর কাপ্তানবাজার এলাকা থে‌কে একটি কালো রংয়ের টয়োটা ব্রান্ডের এলিয়ন প্রাইভেটকার তল্লাশী চা‌লি‌য়ে ৩০ কে‌জি গাঁজা উদ্ধার ও দু্ইজন‌কে গ্রেফতার ক‌রে।

ডি‌বি পু‌লি‌শের এসআই তুষ্ট লাল বিশ্বা‌স নাগ‌রিক খবর‌কে জানান,শুক্রবার ভো‌রে এক‌টি প্রাই‌ভেটকার (যাহার রেজি নং-ঢাকা মেট্রো গ-২২-৭৯৮১) তল্লাশীকালে গাড়ীর পেছনের ডালার মধ্যে ৩০(ত্রিশ) কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাড়ীর চালক মোঃ নূর নবী(২৭) ও আরোহী সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন নারায়গঞ্জ সদরের সিমরাইল সানারপাড়ের দেলোয়ার হোসেনের ছেলে গাড়ীর চালক মোঃ নূর নবী এবং কুমিল্লা সদরের বি পাড়া উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকার মৃত শফিকুল ইসলাম প্রকাশ ধনু মিয়া প্রকাশ মানিক প্রকাশ সালামের ছেলে সাদ্দাম হোসেন ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সাদ্দাম এবং মোঃ নুর নবী জানায়, তারা উভয়েই উক্ত গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত গাঁজা সরবরাহের জন্য অদ্য তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানায়।

এ ঘটনায় ডিবির এস.আই (নিঃ) তুষ্ট লাল বিশ্বাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com