মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর পোনা নিধন

আবু বকর সিদ্দিক বক্কর : আদমদিঘী বগুড়া প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৫ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে অন্তর্গত তালশন গ্রামের নয়ন হোসেনের দুইটি পুকুরে আজ সকাল সাড়ে দশ ঘটিকার সময় উপজেলা মৎস্য কর্মকর্তার অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা নিধন করা হয়েছে।

জানা গেছে, আজ ১১ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের তালশন গ্রামের নয়ন হোসেনের দুইটি পুকুরে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বিষ প্রয়োগ করে নিধন করা হয়েছে। পোনা নিধন অভিযানে নেতৃত্ব দিয়েছেন আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সুজয় পাল। নয়ন হোসেন (৩৭) তালশন গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদিঘী উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সুজয় পাল বলেন, আজ সকাল সাড়ে দশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের তালশন গ্রামের নয়ন হোসেনের দুইটি পুকুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের চাষ করা হয়েছে। তৎক্ষনাৎ আদমদীঘি থানা অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম রেজার সহায়তায় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত পুকুর দুটিতে প্রায় দুই লক্ষাধিক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বিষ প্রয়োগ করে নিধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com