সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মোবাই‌ল ফো‌নে স্বামীর সা‌থে ঝগড়া ক‌রে গৃহবধুর আত্মহত‌্যা

আবদুল্লাহ আল মামুন বু‌ড়িচং কু‌মিল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৮ বার পঠিত
প্রতিকী ছ‌বি

কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজার ঘোষ নগর এলাকায় শনিবার দুপুরে স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া করে গলায় উড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে স্ত্রী ।

খবর পেয়ে স্থানীয় দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই নন্দন চন্দ্র সরকার সঙ্গী ফোর্স সহ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়।

পুলিশ ও স্হানীয় সূত্র জানায় জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর ঘোষনগর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে সার্জেন্ট অবঃ জয়নাল আবেদীনের সঙ্গে গত ৫-৬ মাস পূর্বে বিয়ে হয় একই এলাকার ছিদ্দিকুর রহমানের মেয়ে ফারহানা খালিদ তানিয়া। সার্জেন্ট অবঃ জয়নাল আবেদীন এর স্ত্রী ফারহানা। জয়নাল আবেদীন সম্প্রতি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করেন।

শনিবার বেলা ১১ টায় ফারহানা খালিদ তানিয়ার সঙ্গে স্বামীর মোবাইলে কথা কাটা কাটি হয় এবং মান অভিমানের সৃষ্টি হয়। পরে বাড়ির লোকজনের অজান্তে ঘরের দরজা জানালা বন্ধ করে করে দেয়। এক পর্যায়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় উড়না পেচিয়ে ঝুলে আত্মহত্যা করে। বাড়ির লোকজন ঘরের দরজা জানালা বন্ধ দেখে দেবপুর ফাঁড়ির পুলিশ কে খবর দেয়।

খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এস আই নন্দন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। এঘটনায় বুড়িচং থানায় শনিবার রাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাসুদ খাঁন বলেন ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষ প্রকৃতি কারন জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com