বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে দু’টি মর্টার সেল পড়ল বাংলাদেশে

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ বার পঠিত

মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া দু’টি মর্টার সেল আজ বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের রেজু আমতলী এলাকায় এসে পড়েছে।

বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান- এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে। দুপুরে মিয়ানমার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার জানান, স্থানীয়রা বলছেন- যুদ্ধ বিমান থেকে গুলিবর্ষণ করছে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা।

তিনি বলেন- সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশও নিরাপত্তায় কাজ করছে। স্থানীয়রা যাতে কোনভাবে আতঙ্কিত না হয় সে ব্যাপারে আমরা কাজ করছি।
তারিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টায় রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি মিয়ানমার সেনাবাহিনী দুটি যুদ্ধ বিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার আসে। এই সময় যুদ্ধ বিমানগুলো আনুমানিক ৮ থেকে ১০টি ফায়ার করেন এবং হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫টি ফায়ার করতে দেখা যায়। সীমান্ত পিলার ৪০ বরাবর আনুমানিক ১২০মিটার বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ বিমান থেকে ফায়ারকৃত দুটি মর্টার সেল পতিত হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু কুমার সাহা জানান, সকালে একটি এবং দুপুরে একটি মর্টার সেল বাংলাদেশ সীমান্তের ভিতরে পাওয়া গেছে। সীমান্তের দেখভাল করছে বিজিবি। সীমান্তের আশে পাশের মানুষ আতঙ্কিত না হওয়ার জন্য আমরা জনগণকে সচেতন করছি। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com