সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নয়াদিল্লিতে জেআরসি কর্মকর্তা পর্যায়ের বৈঠক শুরু হয়েছে আজ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৮৭ বার পঠিত

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে উভয় দেশের কর্মকর্তারা দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনার ইস্যু নিয়ে আলোচনা করতে আজ এখানে দুই দিনের বৈঠক শুরু করেছেন। ৩৮তম জেআরসি মন্ত্রী পর্যায়ের বৈঠকটি ১২ বছর বিরতির পর আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সর্বশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকটি ২০১০ সালের মার্চে অনুষ্ঠিত হয়েছিল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে সামনে রেখে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

এসব বিষয়ের সাথে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ গঙ্গার পানি ব্যবহার এবং কুশিয়ারা নদী থেকে পানি প্রত্যাহারের একটি চুক্তির বিষয়ে যৌথ সমীক্ষা চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে। তারা আরও বলেন যে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে প্রবাহিত নদীগুলিতে পানির প্রবাহের তথ্য শেয়ার করার বিষয়ে একটি সমঝোতা স্মারকও (এমওইউ) বৈঠকে চূড়ান্ত করা হবে। ভারতের জলশক্তি (পানিসম্পদ) মন্ত্রী গজেন্দ্র সিং সাখাওয়াত এবং বাংলাদেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ৩৮তম জেআরসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সূত্রগুলো অবশ্য বলেছে যে, বাংলাদেশের পক্ষ থেকে ছয়টি অভিন্ন নদী- মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমারের একটি কাঠামো চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি বৈঠকে দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা ইস্যুটি উত্থাপন করার সম্ভাবনা রয়েছে। এছাড়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়গুলোও বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরব্যাপী গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২০২৬ সালে। ভারত ও বাংলাদেশ এ পর্যন্ত শুধুমাত্র গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেছে, যদিও তাদের মধ্যে ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com