রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৯৯ বার পঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ দিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হবে। এসকল কর্মসূচীকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে আজ ২০ আগস্ট ২০২২ খ্রিঃ বিকালে ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার)।

গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে এসময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের এ দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত হন ২৪ জন। আহত হন আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com