বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কয়রায় হরিণের মাংসসহ আটক ১

মোঃ আবুবকর সিদ্দিক,ব্যুরো প্রধান খুলনা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৩৯ বার পঠিত

খুলনার কয়রায় ৪ কেজি হরিণের মাংসসহ রুহুল আমিন (৩৫) নামে এক চোরাশিকারীকে আটক করেছে কয়রা থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত পোনে ৯ টায় উপজেলা সদর ইউনিয়নের ৪ নং কয়রা রফিকুল মোল্লার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।আটক রুহুল আমিন ৪ নং কয়রা মৃত নওশের আলীর সানা পুত্র।

এলাকাবাসী ও পুলিশ জানায়,আটক রুহুল আমিন এলাকার চিহ্নিত হরিণ শিকারী। সে নিয়মিত পুলিশের চোখ ফাকি দিয়ে হরিণ শিকার করে বিভিন্ন জায়গায়( ৫০০-৮০০) টাকা কেজি দরে বিক্রি করতো। তার নামে থাকায় পূর্বে হরিণ শিকারসহ অস্ত্র আইনে একাধিক মামলা রয়ে়ছে।

কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) নাগ‌রিক খবর‌কে জানান, গোপন সূত্রে খবর পেয়ে ৪ নং কয়রা এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ দেখতে পেয়ে পাচারকারী রুহুল আমি সাথে থাকা ওলি মোড়ল(২৮) হামিদ সরদার(৩০) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করলে রুহুল আমিনকে আটক করা হয় এসময় রুহুল আমিনের কাছ থেকে একটি ব্যাগে ভর্তি ৪ কেজি হরিণের মাংস পাওয়া যায় এসময় তার সাথে থাকা ২ জন পালিয়ে যান মাংসসহ। রুহুল আমিন, ওলি মড়ল ও হামিদ সরদারে নামে থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয় । এ ছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী মাংসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com