বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা চৌদ্দগ্রা‌মে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাসুদুর রহমান/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২২৮ বার পঠিত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকায় বুধবার রাত ১০টায় বন্ধুর জন্মদিনের কেক কিনে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত এবং ১ জন আহত হয়েছেন।

চৌদ্দগ্রামের নোয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ওসি একেএম মনজুরুল বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (১৭), বদরপুর গ্রামের রবিউল আলম (১৬) এবং ছুফুয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে সিফাত হোসেন (১৬)। তারা সবাই এ বছর দাখিল পরীক্ষা দেয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিফাতের জন্মদিনের কেক কিনে তিন বন্ধু চৌদ্দগ্রামের মিয়াবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

ছুপুয়া এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিন বন্ধু ঘটনাস্থলে নিহত হন। সিএনজির চালক ছুফুয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আলাউদ্দিন আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রামের নোয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ওসি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সিএনজি চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি চিহিত করার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com