রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের অ‌ভিযা‌নে সি‌লিন্ডা‌রে অবৈধ গ্যাস সরবরা‌হের সময় আটক ১

তা‌রিক হো‌সেন :নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৪১ বার পঠিত

কু‌মিল্লায়-১১, সিপিসি-২ এর এক‌টি টিম বিশেষ অভিযানে কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় একজনকে হাতে নাতে গ্রেফতার। অভিযানে ১৫০ বোতল গ্যাস সিলিন্ডারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থা‌নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জানমালের ক্ষয়ক্ষতিসহ ব্যাপক হতাহতের ঘটনা সংঘটিত হয়। এরূপ ভয়াবহ দূর্ঘটনা প্রতিরোধকল্পে র‌্যাব গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম চা‌লি‌য়ে আস‌ছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গত ১২ আগস্ট ২০২২ ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জাগুরজুলি এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় একজনকে হাতে নাতে
গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামী মূলতঃ সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর
সিলিন্ডার ¯’াপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থা‌নে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে। এছাড়াও উক্ত আসামী সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন ¯’ানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘনফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল।
সিএনজি স্টেশনে সরকার কর্তৃক নির্ধারিত টাকার পরিবর্তে চোরাই পথে চড়া দামে বিক্রি করে।

এভাবে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

গ্রেফতারকৃত আসামী হলোঃ পাবনা জেলার আটঘরিয়া থানার চান্দাই গ্রামের মোঃ আব্দুস সালাম এর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৪)। অভিযানে ১৫০ বোতল গ্যাস সিলিন্ডারসহ ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com