সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে সড়কে মালিক সমিতির ৯ টিম

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৫৮ বার পঠিত

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চালাচ্ছে বিআরটিএ। তাদের সঙ্গে থেকে অনিয়ম তদারকিতে এবার ৯টি ভিজিলেন্স টিম গঠন করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

গত ৮ আগস্ট সংগঠনের এক জরুরি সভায় এ টিম গঠন করা হয়। বুধবার (১০ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে এ টিম বিআরটিএ’র ম্যাজিস্ট্রেটদের সঙ্গে থেকে সব ধরনের অনিয়ম তদারকি শুরু করেছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জরুরি সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সভায় উপস্থিত ছিলেন ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডিরা। এছাড়া সব রুট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও বৈঠকে অংশ নেন।

সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলোর মধ্যে অন্যতম হলো- বিআরটিএ’র তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় না করা, সব গাড়িতে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখা।

এছাড়া ঢাকা শহর ও শহরতলী রুটে চলাচলকারী গাড়ির ওয়েবিলে কোনো স্ল্যাব থাকবে না, রাস্তায় কোনো চেকার থাকবে না, এক স্টপেজ থেকে অন্য স্টপেজ পর্যন্ত গাড়ির দরজা বন্ধ থাকবে। রুট পারমিটের স্টপেজ অনুযায়ী গাড়ি থামানোর নির্দেশনাও দেওয়া হয়।

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত ভিজিলেন্স টিমের কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com