রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩১২ বার পঠিত

রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা খুইয়েছেন শামীম (৩৫) নামের এক মোবাইল ব্যবসায়ী। সোমবার (৮ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শামীমকে উদ্ধার করে নিয়ে আসা সজীব নামের এক ব্যবসায়ী বলেন, ভারসাম্যহীন অবস্থায় আমার দোকানের সামনে আসেন তিনি। এসে বলেন, তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে তার কাছে থাকা মোবাইল কেনার এক লাখ টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। ঘুমাবো বলে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তার পকেটে থাকা মোবাইলে কল আসলে সেটি রিসিভ করে তার মামাতো ভাইয়ের কাছ বিষয়টি খুলে বলা হয়। তিনি আসলে শামীমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

শামীমের ভাই শাহীন জানান, নেত্রকোনার দৌলতপুর আটপাড়া এলাকায় একটি মোবাইলের দোকান রয়েছে তার। সোমবার মোবাইল কেনার জন্য ঢাকায় আসেন তিনি। গুলিস্তানে অজ্ঞান পার্টির সদস্যরা সুকৌশলে তার কাছে থাকা এক লাখ টাকা নিয়ে যায়। অচেতন অবস্থায় সজীব নামের এক ব্যবসায়ী গুলিস্তান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com