সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৮৮ বার পঠিত

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। শনিবার (৬ আগস্ট) বিকেলে নগরীর কাজির দেউড়ি মোড়ে এ বিক্ষোভ হয়।

এসময় বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরি জয় বলেন, দুর্ভোগের কথা বিবেচনা না করে আবারও জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে। সরকারের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী, বাসদ চট্টগ্রাম জেলার সদস্য মহিন উদ্দিন, আহমদ জসিম ও রায়হান উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম কমতে শুরু করেছে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে। ফলে কৃষি, শিল্প, পরিবহনসহ সব ক্ষেত্রে ব্যয় বাড়বে। মানুষের জীবন-জীবিকার সংকটও আরও বাড়বে। দুর্নীতি ও লুটপাটের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে।

বক্তারা আরও বলেন, এ চট্টগ্রামে মানুষ জলাবদ্ধতায় ডুবে থাকছে বছরের কিছু সময়। জনগণের কোনো সিদ্ধান্ত না নিয়েই আবার এ চট্টগ্রামে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নিজেদের ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিয়েছে ওয়াসা।

বক্তারা বাঁচার দাবিতে তেল, সার, পানি ও পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জনগণকে রাজপথে নেমে আসার আহবান জানান। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com