রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক খুন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৬৯ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলিতে নুরুল আমিন (২৬) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। সোমবার (১ আগস্ট) রাতে কুতুপালংয়ের ৪নং রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নুরুল আমিন ক্যাম্পে বেসরকারি সংস্থা ‘কারিতাসে’ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। এনজিও সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নিয়ে রোহিঙ্গাদের একটি গ্রুপের রোষাণলে পড়েন তিনি। তাকে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com