মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগে রানার্স আপ বাংলাদেশ পুলিশ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪০৩ বার পঠিত

সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ প্রতিযোগিতায় কৃতিত্ব দেখালো বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াই, শ্বাসরুদ্ধকর উত্তেজনা এবং শ্রেষ্ঠত্ব নির্ধারণী এ লীগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত ‘সিনিয়র সার্ভিসেস কাবাডি প্রতিযোগিতা-২০২২’ এ বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব ১ম পর্বে ৬ ম্যাচে ৮ পয়েন্ট ও ২য় পর্বে ৬ ম্যাচে ১১ পয়েন্ট মোট ১৯ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। দৃষ্টিনন্দন ক্রীড়াশৈলী দিয়ে এ লীগে বাংলাদেশ নৌ বাহিনী ১ম পর্বে ৬ ম্যাচে ১১ ও ২য় পর্বে ৬ ম্যাচে ৯ পয়েন্ট মোট ২০ পয়েন্ট অর্জন করে লিগ চ্যাম্পিয়ন হয়।

ডাবল লিগ পদ্ধতির চমৎকার উত্তেজনাপূর্ণ এ প্রতিযোগিতার ১ম রাউন্ড ২০ জুন ২০২২ থেকে ৪ জুলাই ২০২২ এবং ২য় রাউন্ড ২৫ জুলাই ২০২২ থেক ৩১ জুলাই ২০২২ পর্যন্ত বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)। এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র সার্ভিসেস কাবাডি প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ নৌ বাহিনীর তুহিন তরফদার।

বাংলাদেশ সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কারারক্ষী ও ফায়ার সার্ভিসেস বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড়দের সমন্বয়ে এ লিগে ১ম পর্বে ৮ ও ২য় পর্বে ৯ পয়েন্ট মোট ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com