রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

DRSP এর সড়ক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ শুরু

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩২০ বার পঠিত

ঢাকা মহানগরীর সড়ক যাত্রাকে অধিকতর নিরাপদ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও JICA এর যৌথ উদ্যোগে Dhaka Road Traffic Safety Project (DRSP) নামের এক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় সড়ক নিরাপত্তার ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সক্ষমতা বৃদ্ধির জন্য ২৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে। গত ২৫ জুলাই ২০২২ থেকে শুরু হওয়া প্রশিক্ষণটি ২১ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত চলবে।

গত ২৭ জুলাই ২০২২ তারিখে ডিএমপি হেডকোয়ার্টার্সের তৃতীয় তলায় সন্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে DRSP এর প্রজেক্ট লিডার Mr. Yoshihisa Asadaসহ JICA এর প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকল্পটির উদ্দেশ্য হলো- রোড সেফটি এডুকেশন ও পাবলিক রিলেশন, সড়ক দুর্ঘটনা রিপোর্ট পর্যালোচনা ও একটি পাইলট প্রকল্পের আওতায় সড়ক নিরাপত্তার জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং নীতিমালা প্রণয়ন ও কার্যকর করা। প্রকল্পের কাজ ২০২৫ সালের মধ্যে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com