মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৮৬ বার পঠিত

ভারতীয় সংবাদমাধ্যমে আগেই আভাস মিলেছিলো। শেষ পর্যন্ত সেই খবরই সত্যি হলো। ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা। বর্তমানে নিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

শুক্রবার (২৯ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রণয় কুমারকে নিয়োগের এ কথা জানায়। এতে বলা হয়, প্রণয় কুমার শিগগির ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

প্রণয় কুমার বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৯ সালের ২৫ জুলাই সেখানে নিযুক্ত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে, ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন তিনি।

১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর ভারতীয় কূটনীতিক হিসেবে প্রণয় কুমার হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, বিক্রম দোরাইস্বামীর নতুন কর্মস্থল হচ্ছে যুক্তরাজ্য। সেখানে ভারতের হাইকমিশনার পদে দায়িত্ব পালন করবেন তিনি। ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন বিক্রম দোরাইস্বামী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com