মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ৮০ কোটি টাকা জামানতবিহীন ঋণ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২২৪ বার পঠিত

করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা (এসএমই) গোষ্ঠীর সহজ অর্থায়ন সুবিধা প্রদানে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।

এ বিষয়ে গত বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন চুক্তি স্বাক্ষর করেছে।
এসএমই ফাউন্ডেশন সরকারের কাছ থেকে পাওয়া প্রণোদনা প্যাকেজ তহবিল থেকে ৩০০ কোটি টাকার একটি রিভলভিং ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে এসএমই ফাউন্ডেশন ব্র্যাক ব্যাংককে ৮০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থ দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা গোষ্ঠী ও অন্যদের মাত্র ৪ শতাংশ সুদহারে ঋণ বিতরণ করবে ব্যাংকটি। একজন উদ্যোক্তা ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা তিন বছরের মধ্যে পরিশোধযোগ্য। এ ঋণ সুবিধা নিতে উদ্যোক্তাদের কোন জামানত লাগবে না। এ ঋণে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদম জুমদার, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন,উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com