রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রধানমন্ত্রীকে কটূক্তির অ‌ভি‌যো‌গে ছাত্রদল নেতা গ্রেফতার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৫০ বার পঠিত

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রদল নেতা ফরহাদ হোছাইনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৭ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মহানগরের শাহ আমানত সেতুর টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদ হোছাইন কক্সবাজার জেলার পেকুয়া থানার বারাইয়াকাটা গ্রামের মৃত নুরুল হোছাইনের ছেলে। ফরহাদ পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গত ১৬ জুলাই কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে বিএনপির এক সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন উপজেলা ছাত্রদল সভাপতি ফরহাদ। এ ঘটনায় ১৯ জুলাই পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জনকে আসামি করা হয়। ওই মামলায় ফরহাদ হোছাইনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ফরহাদকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com