রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় বাংলা‌দে‌শের শ‌ক্তি সামর্থ র‌য়ে‌ছে- তাজুল ইসরাম

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৮৭ বার পঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আমরা কখনো শ্রীলংকা হবোনা ইনশাল্লাহ। বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের যথেষ্ট শক্তি ও সামর্থ রয়েছে।

তিনি রোববার কুমিল্লা আদালত প্রাঙ্গনে কুমিল্লা আইনজীবী সমিতির ১১ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সারাবিশ্বই এখন আতংকিত মুহুর্ত পার করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশর কোন একক ভুমিকা নেই। সারা পৃথিবীর বিভিন্ন দেশই একই সমস্যা মোকাবেলা করছে।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আহছান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত,সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ, কুমিল্লা জেলা প্রশাসক মো: কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের। এসময় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য আইনজীবীর্ উপ‌স্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com