সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সীতাকুন্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় আ‌রোহীসহ ২ নারীর মৃত্যু

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৪৮ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানসিক ভারসাম্যহীন এক ম‌হিলা‌কে বাঁচা‌তে গি‌য়ে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীসহ দুই নারী হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক নিহতমোটরসাইকেল চালক। তার অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার (১৩ জুলাই) সকালে সীতাকুন্ড ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী ওই নারীর নাম আনিকা। তিনি গুরুতর আহত মোটরসাইকেল চালক আব্দুল মোমেন রোহিতের (৩৬) স্ত্রী বলে জানা গেছে। তবে তাদের পূর্নাঙ্গ পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) আমির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ১০ জনের একটি মোটরসাইকেল দল ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ওই সময় সীতাকুন্ড ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তা পার হচ্ছিলেন। ওই নারীকে বাঁচাতে গিয়ে বাইকে থাকা স্বামী-স্ত্রী সড়ক দুর্ঘটনার শিকার হন।

তিনি জানান, দুর্ঘটনাস্থলেই মারা যান মানসিক ভারসাম্যহীন নারী। পরে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর আহত মোটরসাইকেল চালক আব্দুল মোমেন রোহিতের স্ত্রী আনিকার মৃত্যু ঘ্যটে। গুরুতর আহত মোটরসাইকেল চালক রোহিতের অবস্থাও আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com