বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

র‌্যা‌বের পৃথক দু‌টি অ‌ভিযা‌নে ফে‌ন্সি‌ডিল,মদ,বিয়ারসহ গ্রেফতার ৪

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৪০০ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক দুইটি অভিযানে কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ১৭২ বোতল ফেন্সিডিল, ৮৪ বোতল বিদেশী মদ, ৮৩ বোতল বিয়ারসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতারকরা হয়।

বিষয়‌টি নিশ্চিত ক‌রেন র‌্যাব ১১ সি‌পি‌সি ২ কু‌মিল্লার ইনচার্জ মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৩ জুলাই রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নবগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৪ বোতল বিদেশী মদ এবং ৮৩ বোতল বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা কোতয়ালী মডেল থানার নবগ্রাম গ্রামের মোঃ ফরিদ মিয়া’র ছেলে মোঃ ফয়সাল আহমেদ(২৭) এবং
একই গ্রামের মোঃ আলম মিয়ার ছেলে মোঃ আকাশ মিয়া(২৬)।


পৃথক আ‌রও এক‌টি অভিযানে ১৩ জুলাই সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন চৌয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৭২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে‌ছে র‌্যাব সদস‌্যরা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গ্রামের পেয়ার মিয়া’র ছেলে মোঃ ফয়সাল(১৯) এবং একই গ্রামের মোঃ
সাগর আলী’র ছেলে মোঃ সজিব মিয়া(১৯)।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী ম‌ডেল থানা ও সদর দক্ষিণ মডেল থানায় পৃথক পৃথক মাদক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com