মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী : আসাদুজ্জামান খান

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৬০ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দেশকে বদলে দিয়েছেন।

তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ৭ মার্চের ভাষণে বলেছিলেন যে, ‘সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না’। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তা প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে।

আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণকে পদ্মা সেতু উপহার দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে ঢাকা থেকে টুঙ্গিপাড়াগামী যাতায়াত খুবই আরামদায়ক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

জাতির পিতার মাজারে পুষ্পস্তবক অর্পণের পর আসাদুজ্জামান খান কামাল বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকান্ডের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি মো: ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com