মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৩৮ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্তমান ও সাবেক কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঈদ পুনর্মিলনীতে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের গভীরতা আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঈদের কুশল বিনিময় করেন। ঈদ পুনর্মিলনীর মাধ্যমে কূটনীতিকবৃন্দের সাথে কুশলাদি বিনিময়ের উদ্যোগের জন্য অতিথিবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com