মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে বিপুল প‌রিমান ফে‌ন্সি‌ডিল উদ্ধার,গ্রেফতার ৩

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪৫৭ বার পঠিত

কুমিল্লা কোতয়ালী ম‌ডেল থানাধীন চাঁনপুর এলাকা থেকে এক হাজার বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। বিষয়‌টি নাগ‌রিক খবর‌কে নি‌শ্চিত ক‌রেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবা‌দে খবর পে‌য়ে ৩ জুলাই রাতে চাঁনপুর (মধ্যপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারী‌কে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার চাঁন্দপুর (মধ্যপাড়া) গ্রামের মোঃ ফুল মিয়া’র ছেলে মোঃ নুর হোসেন পাপ্পু (২৭), একই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ আল আমিন শুভ (২৪) এবং মোঃ আমিনুর ইসলামের ছেলে মোঃ মুঈব বিন ইসলাম (২৫)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি’র ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। ধৃত আসা‌মি‌দের বিরু‌দ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ক‌রে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com