শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ঘোষণা ছাড়াই বাংলাদেশি যাত্রীদের ওপর পেট্রাপোলের বিধিনিষেধ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৮২ বার পঠিত

পূর্বঘোষণা ছাড়াই বাংলদেশি যাত্রীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ভারতের পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারতফেরত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা আগামী তিন মাসের মধ্যে ভারতে প্রবেশ করতে পারবেন না। গতকাল শুক্রবার (১ জুলাই) থেকে বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশি পাসপোর্টধারী ভ্রমণ যাত্রীদের ওপর এমন বিধিনিষেধ কার্যকর করেছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের এই বিধিনিষেধ।

শনিবার (২ জুলাই) ভারতফেরত একাধিক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী নাগ‌রিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, বর্তমানে ভ্রমণ ভিসায় ভারতফেরত কোনো যাত্রী তার ভিসার মেয়াদ থাকলেও আগামী তিন মাসের মধ্যে ভারতে প্রবেশ করতে পারবেন না। পেট্রাপোল স্থলবন্দর থেকে বেনাপোলে প্রবেশের সময় তাদেরকে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন। তবে কত দিন পর্যন্ত পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের এমন নিষেধাজ্ঞা জারি থাকবে সেটি তারা কেউ বলতে পারেননি।

শুধু ভ্রমণ ভিসার যাত্রী নয়, ব্যবসায়িক ভিসার যাত্রীদের ওপরও কিছুটা বিধিনিষেধ আরোপ হতে পারে। সেখানে ব্যবসায়িক ভিসার যাত্রীরা প্রতি সপ্তাহে অথবা ১৫ দিনে একদিন যাতায়াত করতে পারবেন। আগমী অল্প কিছু দিনের মধ্যে সেই ঘোষণা আসতে পারে।

শনিবার বিকেলে ভারত ফেরত যাত্রী কামাল হোসেন বলেন, আমি গত দুই দিন আগে ব্যবসায়িক কাজে ভারতে প্রবেশ করি। যাওয়ার সময় পেট্রপোলে কোনো বিধিনিষেধের কথা বলা না হলেও আজ ফেরার পথে এই বিধিনিষেধ আরোপের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com