মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কাভার্ডভ্যান চালক হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৭৬ বার পঠিত

দিনাজপুরের বিরল উপজেলায় রাস্তায় সাইড দিতে দেরি হওয়ায় প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যান চালককে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতার হওয়া আসামি পাবেল রানা (২৫) শুক্রবার রাত ৯টার দিকে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পাবেল রানাকে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বিরল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। পাবেল বিরল উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের পাঁচমারা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

এর আগে গত ২১ ও ২২ জুন দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে শাহিনুর আলম মানিক (৪২) ও বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট গ্রামের মৃত আইযুব আলীর ছেলে রনী হাসান (২৮)।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। এ মামলায় পাবেল রানাসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো। পাবেল রানাকে শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হলে রাত ৯টার সময় বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দিনাজপুরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন।

গত ২০ জুন বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ধুকুরঝাড়ী পাওয়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com