মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কেউ বিচারের ঊর্ধ্বে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৯১ বার পঠিত

কেউ বিচারের ঊর্ধ্বে নয়। কাজেই কেউ অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর ছাঁটাই আলোচনার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

পুলিশকেও আইনের আওতায় আনা প্রসঙ্গে এক সংসদ সদস্য প্রশ্ন করলে তিনি বলেন, পুলিশের ডিআইজি থেকে কনস্টেবল যেই অপরাধ করেছেন, তাকেই আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের অনেকেই জেলে আছেন। শুধু পুলিশ নয়, অপরাধ করা অন্যান্য বাহিনীর সদস্যও অনেকে জেলে আছেন। কেউ বিচারের ঊর্ধ্বে নয়। কাজেই কেউ অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে এই বিষয়ে কাজ করা হচ্ছে। জেলখানার অর্ধেক জায়গায় রয়েছে মাদক কারবারিরা। তিন কায়দায় মাদক নিরসনে কাজ করা হচ্ছে। এগুলো হলো- ডিমান্ড হ্রাস, সাপ্লাই হ্রাস ও হার্ম হ্রাস। আপনারা যদি মনে করেন শুধু প্রশাসন দিয়ে মাদক হ্রাস করা যাবে, তাহলে ভুলের মধ্যে আছেন। মাদক নিয়ন্ত্রণে সবার সহযোগিতা লাগবে।

তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটতো বড় বড় সন্ত্রাসীদের ধরলে তাদের ছেড়ে দেওয়ার জন্য ফোন আসতো। ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা বলতে গেলে তো আমার মাথা হেট হয়ে যায়। কীভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই হামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com