সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিমানের ৮ কর্মকর্তা- কর্মচারী শুদ্ধাচার পুরস্কার লাভ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯৫ বার পঠিত

বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) বিভিন্ন শাখায় কর্মরত ৮ কর্মকর্তা-কর্মচারী ২০২১-২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

বুধবার (২৯ জুন) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারে সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- উপ-ব্যবস্থাপক (গ্রাউন্ড সার্ভিস কর্মকর্তা) মোহাম্মদ আব্দুস সাত্তার, ফাইন্যান্স ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক (কাঠমান্ডু), সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুদ্দীন রাজী, সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা) নুরুল হক, কনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বেনজীর আহমেদ, জুনিয়র প্লানিং কর্মকর্তা মো. আব্দুর রহমান, প্রশাসনিক তত্ত্বাবধায়ক কাজী রাজিব হোসেন এবং প্রশাসনিক সহকারী মো. আমিনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দিতে সরকার ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭’ প্রণয়ন করে। এ নীতিমালার আওতায় যাচাই-বাছাই শেষে বিভিন্ন পরিদপ্তর, বিভাগ, শাখা থেকে ৮ জনকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করে। বিমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল এ কর্মকর্তা-কর্মচারীদের হাতে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেন। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com