সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টঙ্গী‌তে কু‌মিল্লার গাঁজার চালান আটক গ্রেফতার ৩

কামরুল ইসলাম/টঙ্গী
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২২১ বার পঠিত

গাজীপুরের টঙ্গী থেকে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৯ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিল গেট বাসস্ট্যান্ডের পাশে অস্থায়ী চেকপোস্ট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১-এর বিজ্ঞপ্তিতে জানানো, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কয়েকজন মাদক কারবারি কুমিল্লা থেকে মাইক্রোবাসযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে গাজীপুরের দিকে আসছেন। খবর পেয়ে র‌্যাবের একটি দল গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অস্থায়ী চেকপোস্ট বসায়।

সেখান থেকে মাদক কারবারি হাসান শিহাব (২৭), মোহাম্মদ হোসেন (২৫), ও আনোয়ার হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, একটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইল ও নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজার চালান নিয়ে গাজীপুরে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাজীপুর, ঢাকাসহ সারাদেশে মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com