রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌ডেমরার মধুবাগে একই ক‌ক্ষ থে‌কে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৮৩ বার পঠিত

রাজধানীর ডেমরার মধুবাগ এলাকায় একটি বাসায় একই ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে হত্যার পরে স্বামী গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন সীমা সুলতানা ও মো. লিয়াকত হোসেন। মঙ্গলবার (২৮ জুন) বিকেলের দিকে ঘটনাটি ঘটে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ট) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ডেমরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন জানান, আমরা খবর পেয়ে ডেমরার মধুবাগ এলাকা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, আশপাশে লোকজনের মুখে জানতে পারি পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com