সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দক্ষিণ সিটির উপ-কর কর্মকর্তাসহ ৩২ জন চাকরিচ্যুত

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৮৩ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও করপোরেশনের সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী মো. সেলিম খানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুন) দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত আদেশে মো. সেলিম খানকে চাকরি থেকে অপসারণ করা হয়।

মো. সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল-৫ এর উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির দায়ে পরবর্তীতে তাকে সচিব দপ্তরে ব্যক্তিগত সহকারী হিসেবে সংযুক্ত করা হয়।

এছাড়া করপোরেশনের সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা আরও দুটি দাপ্তরিক আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৪ জন অদক্ষ শ্রমিককে কর্মচ্যুত করা হয়েছে।

‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে এ আদেশ জারি করা হয়েছে’ বলে দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com