রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যুবলীগকর্মী শহীদুল হত্যার অন্যতম আসামি ইউসুফ গ্রেফতার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৮২ বার পঠিত

চট্টগ্রামের রাউজানে যুবলীগকর্মী শহীদুল আলমকে (৩৫) গুলি করে হত্যার প্রায় সাত বছর পর অন্যতম আসামি মো. ইউসুফকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৭ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭। রোববার (২৬ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার ইউসুফ রাউজান উপজেলার পশ্চিম রাউজান গ্রামের মৃত বজল আহমদ সওদাগরের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাউজান-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগের কর্মী শহীদুল আলমকে মুখোশধারী সন্ত্রাসীরা সিনেমা স্টাইলে মাইক্রোবাসে করে এসে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। গত ১১ জানুয়ারি মামলার প্রধান আসামি ঘটনার মূলহোতা আজিজ উদ্দিন ওরফে আজিজ্যা ওরফে ইমুকে (৪৪) গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, যুবলীগকর্মী শহীদুলকে হত্যার পর আসামি বিদেশ চলে যায়। কিছুদিন আগে থেকে তারা দেশে ফিরে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ নানা অপরাধ সংগঠিত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শহীদুল হত্যা মামলার অন্যতম আসামি ইউসুফকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

সে শহীদুল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে স্বীকার করেছে। তাকে সোমবার সকালে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com