মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা‌দের র‌্যাংক ব্যাজ পরা‌লেন আইজিপি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৯১ বার পঠিত

দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত পু‌লিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রোববার (১৯ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে অতিরিক্ত আইজি, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, পদোন্নতি পেলে দায়িত্ব বাড়ে- এ কথাটি হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে দায়িত্ব পালনের প্রতিফলন ঘটাতে হবে। মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ করে নিজেকে পদের জন্য প্রস্তুত করতে হবে।

এসময় আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীর প্রমুখ।

বাংলাদেশ পুলিশের নতুন র‌্যাংক ব্যাজ পরিধান নীতিমালা অনুযায়ী আইজিপি ড. বেনজীর আহমেদ এবং অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে ডিআইজি (এডমিনিস্ট্রেশন) মো. আমিনুল ইসলাম এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার স্পাউজরা অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্পাউজ উপস্থিত ছিলেন। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com