মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌বি:বাড়ীয়ায় রাস্তার পা‌শে কাপড় মোড়া‌নো নবজাতকের কান্না

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬১ বার পঠিত

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাক্ষ্রন বাড়ীয়া সদ‌রের ডাবলু কমিশনারের বাড়ির কাছ থেকে এক নবজাতক‌কে উদ্ধার ক‌রে স্থানীয় যুবক আল আ‌মিন মিয়া।

আল আ‌মিন মিয়া ব‌লেন, রা‌তে সড়কের পাশে কিছু নড়তে দেখে কাছে যাই। সেখানে গিয়ে দেখি কাপড়ে মোড়ানো অবস্থায় একটি কন্যা শিশু কান্না করছে। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় গণ্যমান্য লোকজনদের ও পুলিশকে অবহিত করি।
পরে শিশুটিকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শিশুটিকে আপাতত হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। বৈধ অভিভাবকের সন্ধান না পাওয়া গেলে প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শওকত হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, চিকিৎসকরা জানিয়েছে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ওই শিশুটির প্রচুর ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে। শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া শহর ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ নুরুল আমিন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি পরিচয় শনাক্ত করা যায়নি। শিশুর পরিবারের সন্ধান পেলে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে তার পরিবারের খোঁজে মাঠে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com