সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বন্যাদুর্গতদের দেখতে সিলেট যাবেন প্রধানমন্ত্রী

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৮৯ বার পঠিত

সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার (২১ জুন) বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকায় যাবেন। তিনি সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। এসময় সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আ. লীগ নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হেলিকপ্টারযোগে সিলেট যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। এরপর সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রসঙ্গত, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেট ও সুনামগঞ্জবাসী। সিলেটের পাঁচটি উপজেলার ২০টি শহর পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে।

উজানের পাহাড়ি ঢল, টানা ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হচ্ছে। এদিকে সিলেটের প্রায় ৮০ শতাংশ এবং সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা পানিতে ডুবে গেছে। সিলেট-সুনামগঞ্জ ছাড়াও দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com