মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জন্মদিনে মায়ের পা ধুয়ে দিলেন মোদি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২২৮ বার পঠিত

মা হিরাবেন মোদির জন্মদিনে ভারতের গুজরাট রাজ্যের গান্ধীনগরে তার বাসভবনে ছুটে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় শনিবার সকালে মায়ের কাছে যান তিনি। খবর এনডিটিভির।

নরেন্দ্র মোদি মায়ের কাছে গিয়ে পা ধুয়ে আশীর্বাদ নিয়েছেন। হিরাবেন মোদি ১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন। আজ তিনি ১০০ বছরে পা রেখেছেন। জন্মদিনে আশীর্বাদ নেওয়ার পর নরেন্দ্র মোদি তার মাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস লিখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তা শেয়ারও করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘মা’ নিছক একটি শব্দ নয়। ‘মা’ শব্দের সঙ্গে আবেগ জড়িত। আজ ১৮ জুন আমার মা হিরাবেন ১০০ বছরে পা রেখেছেন। এই বিশেষ দিনে আমি মায়ের প্রতি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

টুইটে শেয়ার করা মোদির ওই লেখায় আরও রয়েছে, ‘আমার মা হিরাবেন শতবর্ষে পদার্পণ করেছেন। আজ, আমি অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান। আমার বাবা বেঁচে থাকলে তিনিও গত সপ্তাহে তার শততম জন্মদিন উদ্‌যাপন করতেন। ২০২২ একটি বিশেষ বছর। কারণ, আমার মায়ের শতবর্ষী বছর শুরু হচ্ছে এবং আমার প্রয়াত বাবা তার শতবর্ষ পূর্ণ করবেন।

“নরেন্দ্র মোদির এলাকা ভাদনগরে মায়ের জন্মদিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আহমেদাবাদ রাজ্যে জগন্নাথ মন্দিরে মোদির পরিবার একটি সম্প্রদায়ের জন্য খাবারের আয়োজন করেছে। গান্ধীনগরের উপকূলে রায়সান গ্রামে মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হিরাবেন মোদি।

নরেন্দ্র মোদির এলাকা ভাদনগরে মায়ের জন্মদিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আহমেদাবাদ রাজ্যে জগন্নাথ মন্দিরে মোদির পরিবার একটি সম্প্রদায়ের জন্য খাবারের আয়োজন করেছে। গান্ধীনগরের উপকূলে রায়সান গ্রামে মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হিরাবেন মোদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com