রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লার চা‌ন্দিনায় ঘ‌রে ঢু‌কে প্রবাসীর স্ত্রীকে ধর্ষ‌ণের অ‌ভি‌যোগ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৩৪ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তানভীর আহমেদ ভূঁইয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে চান্দিনার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রাম থেকে আটক করে পুলিশ।

এর আগে ১২ জুন (রোববার) ভোরে নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এনে মঙ্গলবার থানায় মামলা করেন ওই নারী।

আটক তানভীর আহমেদ ভূঁইয়া ওই গ্রামের মৃত মাহবুবুর রহমান ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী ওই নারী অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৯ বছর পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। স্বামী প্রবাসে থাকায় দুই সন্তানের ওই জননী স্বামীর বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করেন। গত ১৩ জুন ভোরে পার্শ্ববর্তী বাড়ির তানভীর নামের ওই যুবক কৌশলে তার ঘরের দরজা খুলে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন ওই নারী।

মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ওই নারীর লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আটক করি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com