মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যাব ৩ অ‌ভিযা‌নে নকল পুলিশ ক্লিয়ারেন্স-ড্রাইভিং লাইসেন্সসহ ৩ প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৯ বার পঠিত

রাজধানীর তুরাগ এলাকা হতে বিআরটিএ কর্মকর্তাদের নকল সিল, বিপুল পরিমাণ নকল পুলিশ ক্লিয়ারেন্স, গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য জাল কাগজপত্রসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।গ্রেফতারকৃতরা হল মো. হুমায়ুন কবির (৩৮), মহসিন সাব্বির (৫০) এবং মো. কামাল হোসেন (৩৮)।‌

চক্র‌টি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে নকল পুলিশ ক্লিয়ারেন্স এবং গাড়ির ড্রাইভিং লাইসেন্স প্রদানের নামে সাধারণ জনগণের নিকট হতে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস) সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, র‌্যাব-৩ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, তুরাগ থানাধীন এলাকায় একটি প্রতারক চক্র বিআরটিএর বিভিন্ন কর্মকর্তাদের নকল সিল, বিপুল পরিমাণ নকল পুলিশ ক্লিয়ারেন্স, গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য জাল কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে আসার তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় অভিযান পরিচালনা করে জাল কাগজপত্র আদান-প্রদানকালে হাতেনাতে তিনজনকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অফিস তল্লাশি করে বিভিন্ন ব্যক্তির ভিন্ন নামীয় লার্নার্স ড্রাইভিং লাইসেন্স ১৩০টি, বিভিন্ন ব্যক্তির গাড়ি চালানোর অস্থায়ী অনুমতিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র ৫৫ সেট, নকল পুলিশ ক্লিয়ারেন্স ২০ সেট, ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদনপত্র পাঁচ সেট, পুলিশ কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন সাত সেট, ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম সাত সেট, বিআরটিএ কর্তৃপক্ষসহ বিভিন্ন নামের সিল চারটি এবং নগদ ৬২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com