রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফায়ার ফাইটার গাউসুলের জানাজা সম্পন্ন, বাড়ির পথে মরদেহ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৯৮ বার পঠিত

বিএম কনটেইনার ডিপোতে অগ্নিনির্বাপণকালে কেমিক্যাল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার গাউসুল আজমের জানাজা সম্পন্ন হয়ছে। জানাজা শেষে মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি যশোরের মণিরামপুরে। সেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

রোববার (১২ জুন) বিকেল ৩টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হয়। রোববার ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এ ফায়ার ফাইটারের মৃত্যু হয়।

জানাজায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, উপ-সচিব জাহিদুল ইসলাম, মরহুমের পরিবারের সদস্য এবং ফায়ার সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এর আগে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ফায়ার ফাইটার গাউসুল আজমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি মরহুমের উদ্দেশে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন পর্বে অংশ নেন। শ্রদ্ধা জানানো শেষে গাউসুল আজমের জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। এরপর পরিবারের পক্ষ থেকে মরহুমের ভগ্নিপতি মিজানুর রহমান সংক্ষেপে বক্তব্য দেন এবং সবার কাছে মরহুমের জন্য দোয়া চান।

জানাজা শেষে সীতাকুণ্ডের অগ্নিদুর্ঘটনায় মারা যাওয়া অন্য ৯ জন ফায়ার ফাইটারসহ নিহত সবার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গত ৪ জুন দিবাগত রাতে সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুনে এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com