বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

অবৈধ ভিওআইপি’র দায়ে টেলিটককে ৫, রবিকে ২ কোটি টাকা জরিমানা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৭১ বার পঠিত

অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটককে ৫ কোটি টাকা জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি।

এছাড়া অপর তিন অপারেটর রবি, গ্রামীণফোন ও বাংলালিংকেও জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। রবিকে ২ কোটি, গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করেছে কমিশন।

বিটিআরসি পরিচালিত বিভিন্ন সময়ের অভিযানে উদ্ধার করা অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে মোবাইল ফোন অপারেটরদের আবেদন, শুনানি শেষে কমিশন এই জরিমানা করে।

জানা গেছে, টেলিটকের ৩২ হাজার ৮৪৫টি সিম জব্দ করেছে বিটিআরসি। কমিশনের নির্দেশনা ও লাইসেন্সিং শর্ত ভঙ্গ করার অপরাধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৪৬ ও ৬৫ ধারার বিধান অনুযায়ী ও কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এই টাকা জরিমানা করা হয়। রবির জব্দ করা সিমের পরিমাণ ১৬ হাজার ৩৯০টি, গ্রামীণফোনের ২ হাজার ৩৫৬টি এবং বাংলালিংকের ৭৫৩টি।

সব মিলিয়ে অবৈধ কল টার্মিনেশনে জড়িত থাকায় ৫২ হাজার ৫২ হাজার ৩৪৪টি সিম জব্দ করে বিটিআরসি। বিটিআরসি সংশ্লিষ্ট অপারেটরগুলোকে কিছু নির্দেশনা মেনে চলতে হবে বলে সতর্কও করেছে।

বিটিআরসির সচিব মো. নূরুল হাফিজের সই করা এসব চিঠি গত ৭ জুন সংশ্লিষ্ট অপারেটরগুলোকে পাঠানো হয়। আগামী ৩০ জুনের মধ্যে অপারেটরগুলোকে প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com