রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভারতে পালানোর সময় কিশোর গ্যাংয়ের প্রধান গ্রেফতার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৯৫ বার পঠিত

চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবককে খুনের ঘটনায় প্রধান আসামি কিশোর গ্যাংয়ের প্রধান আবু আহমেদ বাবু ওরফে পিস্তল বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত থেকে সিএমপির একটি টিম তাকে গ্রেফতার করেছে।

পিস্তল বাবু দেশ ছেড়ে ভারতে পালাতে চেয়েছিলেন বলে অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে রবিবার (১২ জুন) বেলা ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সিএমপি কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির।

বৃহস্পতিবার (৯ জুন) ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার কাজির দেউড়ি এলাকায় ছুরিকাঘাতে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবককে খুন করা হয়। চট্টগ্রাম বাণিজ্য মেলায় স্টল বসানোকে ঘিরে সৃষ্ট তর্কে খুন করা হয় মঈনুদ্দিনকে। নিহত যুবক চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে। একই ঘটনায় মো. মোবারক (২৭) নামে আরেক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com