বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সড়কে এলোপাতাড়ি গুলি, নিহত ২

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৫৬ বার পঠিত

পশ্চিমবঙ্গের কলকাতায় পার্ক সার্কাসে বাংলাদেশ উপ-হাইকমিশন সড়কে পুলিশের এলোপাতাড়ি গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। পরে ওই পুলিশ সদস্যও নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেন।

শুক্রবার (১০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। তুদুপ লেপচা নামে কলকাতা আর্মড পুলিশের ওই সদস্য ছুটি শেষে আজ সকালেই কাজে যোগদান করেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি এলোপাতাড়ি গুলি চালান ওই পুলিশ সদস্য। এতে বাইকে থাকা এক নারীর পিঠে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান। পরে গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন।

পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন ওই পুলিশ সদস্য। যার ফলেই এ ঘটনা ঘটিয়েছেন। তবে ঠিক কী কারণে এ ঘটনা তার জন্য কড়েয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, ওই নারী একটি মোটরসাইকেলে ছিলেন। এলোপাতাড়ি ছোড়া গুলি গিয়ে লাগে চালকের পিঠে। বাইকের পেছনে থাকা তার শরীরেও গুলি লাগে। এছাড়া দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।

এদিকে এ ঘটনায় পার্ক সার্কাস এলাকায় সড়ক অবরোধ করেছে সাধারণ মানুষ। বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে খবর, এ ঘটনার সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের কোনো যোগসূত্র নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com