সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দ্বিতীয় হজ ফ্লাই‌টেও যে‌তে পা‌রে‌নি ৯ জন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৯১ বার পঠিত

হজ ফ্লাইট শুরুর দ্বিতীয় দিনে ঢাকা ছেড়ে গেছেন ৪০৬ হজযাত্রী। তবে এই ফ্লাইটে নয়জন যাননি।

সোমবার (৬ জুন) দুপুরে হজ অফিসের পরিচালক যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম একথা জানান।

তিনি বলেন, বিমানের ধারণ ক্ষমতা ৪১৫ জন। তবে আজকে ৪০৬ জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। বাকি নয়জন রিপোর্টিং করেননি।

শেষ মুহূর্তেও তারা কেন হজক্যাম্পে রিপোর্ট করেননি তা জানাতে পারেননি হজ অফিসের এই কর্মকর্তা।

এর আগে রোববার (৫ জুন) ৪১০ হঃহজযাত্রী নিয়ে সৌদি আরব যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট।

এ বিষয়ে হজ অফিসের পরিচালক বলেন, যারা প্রথম ফ্লাইটে গেছেন, তারা সুস্থভাবে সেখানে পৌঁছাতে পেরেছেন বলে খবর পেয়েছি।

 

ভিসা প্রসঙ্গে তিনি বলেন, বেসরকারি ফ্লাইট শুরু হবে ৯ তারিখ থেকে। যারা বেসরকারিভাবে যাবেন, তাদের মধ্যে দুই হাজার ২০০ জন যাত্রীর ভিসা হয়ে গেছে। আশা করি বাকিগুলোতেও কোনো ঝামেলা হবে না। আমাদের হাতে আর দুদিন সময় আছে। এর মধ্যে আর কোনো সমস্যা হবে না আশা করি।

করোনা পরীক্ষা প্রসঙ্গে মো. সাইফুল ইসলাম বলেন, বেশিরভাগ যাত্রীই নিজেদের মতো করে করোনা পরীক্ষা করান। আমাদের ক্যাম্পে পরীক্ষার জন্য খুব কম আসেন। প্রথম ফ্লাইটে যিনি করোনার জন্য বাদ পড়েছেন, তিনি হজ অফিসেই আসেননি। তিনি তার মতো করে চলে গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com