বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

জীবন যু‌দ্ধে হার না মানা কা‌নিজ ফা‌তেমা‌কে মেজর পদে পদোন্নতি

‌টিএম আ‌জিম:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩০৯ বার পঠিত

সেনাসদস্য কানিজ ফাতেমা মেজর পদে পদোন্নতি পেয়েছেন। শনিবার (৪ জুন) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাকে মেজর পদে উন্নীত করেন। পরিয়ে দেন ব্যাজ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনায় কানিজ ফাতেমার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। কিন্তু অকুতোভয় এই নারী হার না মেনে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে দৃঢ় প্রত্যয়ী। বাংলাদেশ সেনাবাহিনী তার এই অদম্য উদ্দীপনাকে সম্মান জানিয়ে ৬৯ বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে ২০১৩ সালে বিশেষ বিবেচনায় কমিশন প্রদান করে।

কানিজ ফাতেমা হুইলচেয়ারে চলাফেরা করলেও মানসিক শক্তি ও সহকর্মীদের সহায়তায় দৈনন্দিন কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে পালন করে আসছিলেন। তার ইচ্ছাশক্তির কাছে সব প্রতিবন্ধকতা হার মেনেছে পদে পদে। দেশ ও জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর একজন অকুতোভয় নারীর প্রতি এই বিরল সম্মান দেশের প্রতিটি নারীর অগ্রযাত্রায় সর্বদা অনুকরণীয় ও ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ২০০০ সালে সেনাবাহিনীর নিয়মিত বাহিনীতে সর্বপ্রথম নারী অফিসার নিয়োগ দেওয়া শুরু হয়। ২০১৫ সাল থেকে নারী সৈনিকের সংযোজন, নারী অফিসারদের ইউনিট কমান্ডার, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ পদে নারী অফিসার নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ দেশের নারী উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com