শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাদারীপুরে চাঁদা না পেয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম

মাদারীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩০৬ বার পঠিত

মাদারীপুরে চাঁদা না পেয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠেছে। শনিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের পুরানবাজারের স্বর্ণকারপট্টিতে এ ঘটনা ঘটে। আহত স্বর্ণ ব্যবসায়ী মুন্না জমাদ্দারকে হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ব্যবসায়ীর অভিযোগ, মাদারীপুর শহরের আমিরবাদ এলাকার শিশির খান ও শীতল হাওলাদার পুরানবাজারের স্বর্ণ ব্যবসায়ী মুন্না জমাদ্দারের (জমাদ্দার জুয়েলার্স) কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বেলা ১১টার দিকে শিশির ও শীতল মুন্নার ওপর এ হামলা চালায়। এরইমধ্যে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল করে দুই যুবক দোকানের সামনে এসে স্বর্ণ ব্যবসায়ীকে ডেকে বাইরে বের করে। এরপর একটি ব্যাগে থাকা রামদা বের করে কোপানো শুরু করে। ব্যবসায়ী মুন্না জমাদ্দার আত্মরক্ষায় চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ওই দুই যুবক। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও ব্যবসায়ীরা।

মুন্নার বাবা লিটন জমাদ্দার বলেন, প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হবে, এটা কাম্য নয়। এই ঘটনায় অপরাধীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ শিকদার বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুইজনকেই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তা না হলে জেলার সকল জুয়েলারি দোকান বন্ধ করে দেয়া হবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী নাগ‌রিক খবর‌কে জানান, অভিযুক্ত শীতল শিশির ও শীতল সম্পর্কে শালক-দুলাভাই। আসা‌মি‌দের ধর‌তে পু‌লি‌শের অ‌ভিযান চল‌ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com